তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এর আগে ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া দেশের বাইরে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

সম্পদের বিবরণে দেখা যায়, তাঁর নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে তাঁর কাছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। ব্যাংকে নিজের নামে জমা রয়েছে মাত্র ১০ হাজার ১৯ টাকা, আর হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। পাশাপাশি তাঁর কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।

হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ, দায় কিংবা সরকারি পাওনা নেই। স্বামী খালেদা সাইফুল্লাহর সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। তাঁর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তাঁর পিতার নাম ফখরুল হাসান এবং মাতার নাম আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু-অতপর!

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

শীলকূপ তাজবীদুল কুরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ তাজবীদুল কুরআন মডেল হিফজ মাদরাসায় রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। তাজবীদুল কুরআন

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।