তালাকের দুই ঘণ্টার মাথায় প্রেমিককে বিয়ে, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর তালাকের মাত্র দুই ঘণ্টা পর প্রেমিককে বিয়ে করেছেন এক গৃহবধূ। বুধবার (২৫ জুন) দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে দক্ষিণ হিরণ গ্রামের খায়রুল মোল্লার সঙ্গে চিতশী গ্রামের জেসমিন বেগমের (২৫) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান রয়েছে।

বিয়ের পর জীবিকার তাগিদে খায়রুল মোল্লা প্রায়ই বাইরে থাকতেন। এ সুযোগে জেসমিনের সঙ্গে একই গ্রামের যুবক হাসিব শেখের (২৫) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার রাতে হাসিব গোপনে জেসমিনের ঘরে প্রবেশ করলে পরিবারের লোকজন দু’জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এবং বেঁধে রাখে।

পরদিন বুধবার বিকেলে সালিশ বসে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের চাপে খায়রুল স্ত্রীকে তালাক দিতে বাধ্য হন বলে জানা গেছে। মাত্র দুই ঘণ্টা পর ঘাঘর বাজারে ৪ লাখ টাকা দেনমোহরে হাসিব শেখের সঙ্গে জেসমিনের বিয়ে সম্পন্ন হয়। নবদম্পতি জানান, তারা বিয়েতে খুশি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন আইনজীবী জানান, তালাকের পর ইদ্দতকাল শেষ হওয়ার আগেই বিয়ে শরিয়ত ও আইন অনুযায়ী বৈধ নয়। এ ধরনের সালিশের মাধ্যমে তালাক আদায়ও আইনবিরোধী। দায়ীদের আইনের আওতায় আনা উচিত।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার

টাঙ্গাইলে রেললাইনের ক্রসিং গুলোতে বাড়ছে মত্যুর মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের যমুনা নদী সংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে জেলার মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত ৪৬টি রেলক্রসিংয়ের মধ্যে ৩০টি অরক্ষিত ক্রসিং মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এসব অরক্ষিত

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ)

কেঁপে উঠল বহুতল ভবন, ছাদের সুইমিং পুলের পানি ছিটকে পড়ল নিচে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের

আওয়ামী লীগ নেতাদের শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক