তারেক রহমান যেদিন আসবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবশিগিরই দেশে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমান যেদিন আসবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে । আমরা সেইদিন সমগ্র বাংলাদেশের চেহারা বদলে দেব।

বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।

তিনি বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। অথচ সংস্কারের জন্মই দিয়েছে বিএনপি।

কে নমিনেশন পেল, কে পেল না এই নিয়ে চিন্তা না করে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, একটি দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন তখনই

চট্টগ্রামে হঠাৎ ডায়রিয়া রোগী কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করেই রোগী কয়েক গুণ হয়ে গেছে। ডায়রিয়ায় কাবু হয়ে প্রতিদিন হাসপাতালে

বেঁচে নেই শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে.

রায়গঞ্জে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। সোমবার বিকেলে সিডিপির ঘুড়কা কার্যালয়ে

আজ রাতেই ঘোষণা হবে জাকসু নির্বাচনের ফল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে বলে