তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শিয়ালকোলে লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী পালন করছেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিয়ালকোল বাজার এলাকার দোকানপাট, পথচারী ও জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকার, সদর থানা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, মাসুদ রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এরশাদ রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন রেজা, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি শফিউর রহমান শফি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হেলাল উদ্দিন তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বয়ক জুয়েল রানা, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী, বিএনপি নেতা মুঞ্জু,

৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদপ্রার্থী নাসির উদ্দিন, বিএনপি নেতা ও বাজার কমিটির রমজান আলী, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল রানা পিন্টু, সুজন কবির, আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশ ও জাতির সম-অধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।

তারা আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে

জামায়াতের জোট থেকে ইসলামী দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের দলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার

মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি)। সুপ্রিম

যুক্তরাষ্ট্রের ৮ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ খরচে প্রাণ গেল সাড়ে ৯ লাখ মানুষের

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নতুন কিছু নয়। সম্প্রতি এই আগ্রাসন আরও একধাপ বেড়েছে। গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই সনদের পক্ষে গণভোট, আরেকটি

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ