তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালিতে গিয়ে নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সদস্য এবং জিয়া সাইবার ফোর্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষযটি নিশ্চিত করে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার জানান, বিকালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির একটি আন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি থানা মার্কেট অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায়ই লুটিয়ে পড়েন শাহজাহান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মনজু বলেন, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামই ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র। রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলেও মন্তব্র করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা। ছাত্রদল সভাপতি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। শুক্রবার

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের

হুমকি ও অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে

জামালপুর প্রতিনিধি: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বর্ণীল আনন্দ মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম, সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে

সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা