তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবিসি বাংলাকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন- এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবিসি বাংলাকে জানান, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে।

তারেক রহমান কীভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে বলে মনে করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে চাপ, রাজস্ব ঘাটতি ও রপ্তানি আয়ে ভাটার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ায় বাংলাদেশের অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি

৭ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ আন্দোলন: টানা ১৫ দিনের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে

  নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন