তারেক রহমানের জনসভার ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে।

রোববার সকালে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক। এর আগে শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠের আশেপাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন।

সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটল।

রোববার বিকালে চুরির বিষয়টি জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জানা যায়, চুরির ঘটনায় রোববার সকালে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক। তিনি আরও জানান, জনসভায় ২০০ টি মাইক লাগানো হয়। এর মধ্যে ১৮টি মাইক ৫ কয়েল তার চুরি হয়ে যায়।

শনিবার রাতে আমরা সবগুলো মাইক বিভিন্ন স্থানে লাগিয়ে চলে যায়। মাইকগুলো পাহারায় ২ জন লোক নিয়োগ করা হয়েছিল। রোববার সকালে জনসভা শুরুর আগে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। আমি থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবার মৃত‌্যু শোক সইতে না পে‌রে ছে‌লের আত্মহত‌্যা কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলে আত্মহত্যা করেছেন। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন

সিরাজগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকা ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলাকায় অবস্থিত মেসার্স স্বাধীন ট্রেডার্স নামক একটি তুলা প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে

বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সাথে বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে

পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে। আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬

সংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষার মানে দীর্ঘমেয়াদি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সময় শিক্ষার্থীদের স্বার্থে নেয়া অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের সিদ্ধান্ত এখন দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ফেলেছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই