তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক। এ সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। কিন্তু ওই মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।,

গত বুধবার রাতে তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এলে ওই ঘটনা ঘটে। এ নিয়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে বলে জানা গেছে।

ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল, সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ চলছে, মোটরসাইকেলটি শনাক্তেও কাজ চলছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলটিতে একজনই ছিলেন। মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির কাছে এসে গতি কমিয়ে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ওই খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা পুলিশ জানে না। ওটা সিএসএফের কাছে আছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক ৩টা ২০

কর্তৃপক্ষের উদাসীনতায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে অতিরিক্ত ফি আদায়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে সচিব নাজমুল হোসেন, প্যানেল চেয়ারম্যান

অসচ্ছল হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে পাশে দাঁড়িয়েছেন জামায়াতের স্থানীয় নেতা সেলিম সরকার

নিজস্ব প্রতিবেদক: ধর্ম নয়, মানুষই মানুষের বড় পরিচয়-এই বার্তাই যেন বাস্তবে রূপ দিলেন সিরাজগঞ্জের  জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। অসচ্ছল এক হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে

জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের

গাজায় ত্রাণকেন্দ্রে গুলি ও বিমান হামলায় নিহত ১১০, শিশুসহ বহু আহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর শনিবারের টানা হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। রোববার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র