তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি)। বিএনপির উইংয় বিষয়টি নিশ্চিত করেছে।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আব্রাহাম ভেরিডে।

অনুষ্ঠানটি আসলে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি সিরিজ। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বার্ষিক প্রায় সাড়ে ৩ হাজার অতিথি অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১০০টির বেশি দেশ থেকে আমন্ত্রিত অতিথিরাও থাকেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক, সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ৫টি দলের শীর্ষ নেতাদের

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টায়

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক

অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য।, শুক্রবার

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

মনোনয়নে তিন ‘টি’: ত্যাগ, সততা ও জনপ্রিয়তা-বিএনপির কড়া যাচাইয়ে প্রার্থী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে কড়া যাচাই-বাছাই শুরু করেছে বিএনপি। দলের দায়িত্বশীল সূত্র জানায়, এবারের নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন