তারুণ্যের সমাবেশ খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন সংগঠন তারুণ্যের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে করে সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার সকাল ১০টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ‘তারণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ স্লোগানে এই কর্মসূচি করছে সংগঠন তিনটি।

এদিকে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশেপাশে জড়ো হতেও দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাংগঠনিক বিভাগ ঢাকা, ফরিদপুর ময়মনসিংহ ও সিলেটের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসেছেন। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়। তিনি বলেন, ছাত্র-যুবকরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এই সমাবেশ তার প্রমাণ।

তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। তিনটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে ছয় দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। ঢাকায় গতকাল সেমিনার করেছে। আজ সমাবেশ হচ্ছে।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ‘

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বর্তী সরকারের বহু সিদ্ধান্তের তথ্য ওয়েবসাইট থেকে সরানো হয়েছে: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর

টাঙ্গাইলে থানায় যুবদল নেতাকে এসআইয়ের থাপ্পড়র ঘটনায় এসআই ক্লােজড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা। সমাবেশ থেকে দ্বিতীয় অভ্যূত্থানের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক