তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই, এই শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জেলা প্রশাসনের বাস্তবায়নে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, ক্রীড়া সংগঠক আলামিনসহ অন্যরা। সিরাজগঞ্জ সদর,শাহজাদপুর, উল্লাপাড়া,কাজিপুর,কামারখন্দ, বেলকুচি, চৌহালী ও রায়গঞ্জ এই নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারি আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমান হাফিজ। ধারাবর্ণনা তুলে ধরেন আব্দুল্লাহ আল মামুন ও হামিদুল হক খোকন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

ভারত ও আ.লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে,পুরো দেশজুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি।

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশীর রাজনৈতিক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঠালিয়ায় একটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। শনিবার (১ নভেম্বর) উপজেলার

কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছেন আসিফ অভিযোগ তুললেন ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ বুধবার রাত দু’টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ