তাবলিগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষ-সাদ ও জোবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে কলেজজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় কলেজের ডিগ্রি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ৭ বছর ধরে কলেজ ক্যাম্পাস মসজিদে সাপ্তাহিক হাদিসের তালিম চলে আসছে। হঠাৎ করে গত ২০ জানুয়ারি তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিমটি বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। পরদিন সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের অফিসে গিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে যান। পরে এ বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় অধ্যক্ষকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা, যা মোটেও সত্য নয়।’

তিনি আরও বলেন, এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ শিরোনামে যে সংবাদ প্রচার করা হয় তা সম্পূর্ণ মিথ্যাচার। বুধবার কলেজ ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে কলেজের সাধারণ ছাত্রদেরকে দুষ্কৃতিকারী বলা হয় এবং আমাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এর আগে, গত ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগের বিবদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গত সোমবার (২০ জানুয়ারি) তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।

বিষয়টি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা।

এদিকে কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার (২২ জানুয়ারি)। কলেজের ডিগ্রি ক্যাম্পাসে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

অনলাইন ডেস্ক: কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা আছেই তার পাশাপাশি দলের মধ্যে থেকে উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

খাসজমি বাদ দিয়ে ব্যক্তিমালিকানার জমি জরিপ, কাজিপুরে জমির মালিকদের আপত্তি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট- ভায়া শেরপুর মহাসড়কের নির্মাণ কাজের জন্যে খাসজমির ভিতর দিয়ে করা নকশা বাদ রেখে নতুন করে ব্যক্তিমালিকানার জমি জরিপ করায় ক্ষোভ জানিয়েছেন

চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের

গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, ২২ শতাংশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)