তানজানিয়ায় ব্যাপক সহিংসতায় নিহত ৭০০

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। দেশটিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী দল চাদেমা। তবে জাতিসংঘের মতে, নিরাপত্তা বাহিনীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।,

চাদেমা দলের মুখপাত্র জন কিতোকার শুক্রবার এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, দার-এস-সালাম শহরে প্রায় ৩৫০ জন নিহত হয়েছে এবং মওয়াঞ্জায় ২০০ জনেরও বেশি মারা গেছে। দেশের অন্যান্য স্থান থেকে তথ্য যোগ করলে, মৃতের সংখ্যা প্রায় ৭০০-এ পৌঁছেছে।

তিনি জানান, দলের সদস্যরা সারা দেশে হাসপাতাল পরিদর্শন করে এই পরিসংখ্যান সংগ্রহ করেছেন। এএফপির এক নিরাপত্তা সূত্রও এর সাথে মিল রেখে একই পরিসংখ্যান প্রদান করেছে। তবে আল জাজিরার পক্ষ থেকে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তানজানিয়ার সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মৃতের সংখ্যা প্রকাশ করেনি, শুধু বলেছে যে, তাদের বাহিনী বিক্ষিপ্ত ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করছে।,

এদিকে জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র সেইফ মাগাঙ্গো শুক্রবার গেনেভায় এক ব্রিফিংয়ে জানিয়েছেন, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য সূত্র’ থেকে খবর এসেছে যে, নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১০ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শক্তির ব্যবহার না করতে বলেছি। বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিরত থাকতে এবং পরিস্থিতি শান্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে অনুরোধ করেছি।

আলজাজিরা জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) দার-এস-সালাম শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে ভোটদান প্রক্রিয়া নিয়ে বিরোধের কারণে প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল। বিক্ষোভকারীরা ভোটের সীমিত বিকল্প এবং বিরোধী নেতাদের হয়রানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভের ফলে কয়েকটি গাড়ি, একটি পেট্রোল স্টেশন এবং পুলিশ স্টেশনগুলোতে আগুন দেওয়া হয়। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা বন্ধ করার দাবিতে বিক্ষোভকারীরা তৃতীয় দিনের মতো পুলিশের বিরুদ্ধে অবস্থান নেয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরআনের পাঠশালা থেকে সর্বোচ্চ নেতৃত্বে, রণক্ষেত্রে সমাপ্তি খামেনেয়ি অধ্যায়

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার (১ মার্চ) ভোরে

পাকিস্তানে অভিযানে নিহত জঙ্গিদের দলে এক বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।, ঘটনাস্থল

আসলেই কি হাসিনা তাহাজ্জুদ পড়তো?: পিনাকী

ডেস্ক রিপোর্ট: লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, ময়না ভাবি দাওয়াত করছিলেন ৩২ নাম্বার জয় বাংলা হওয়ায়

ইমাম নিয়োগ নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২

রায়গঞ্জে সেশনচার্জের অর্থে শিক্ষকদের ভুড়িভোজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবর্নগাঁতী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের অর্থ দিয়ে শিক্ষকদের ভুড়িভোজের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাঁতী

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের