তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবা এলাকায় একটি বাস ও একটি মিনিবাসের সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে গেলে এই প্রাণহানি ঘটে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রোববার (২৯ জুন) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন এবং আগুনে পুড়ে যাওয়া ৩৬টি মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটির একটি টায়ার হঠাৎ পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পরপরই দুই গাড়িতে আগুন ধরে যায়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় যোগ দেয় পুলিশ ও জরুরি সেবা দল।

নিহতদের প্রতি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি সড়কে চলাচলে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, তানজানিয়ায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছিল ৩ হাজার ২৫৬ জন। সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের নানা পদক্ষেপের পরও দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে রয়ে গেছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে। এটি বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র

ইরানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক ইরানের নানতানজ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। শনিবার সংঘটিত এ হামলায় ভূগর্ভস্থ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১, আহত ৪

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। এই হামলার ঘটনায় নিহত হয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।

চৌহালীতে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে

নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলা চলবে না: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে। কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো

শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আরও বেশি বাংলাদেশি নারী নিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা