তাড়াশ পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ই রমজান) মঙ্গলবার বিকেলে পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের আয়োজনে মঙ্গলবাড়ীয়া বাজারে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আলতাফ হোসেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব।

আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারী প্রভাষক আলী আক্কাস, সহকারী সেক্রেটারি এম এ মাজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল আল মামুন, সেক্রেটারি ওমর ফারুক,মাহবুবুর রহমান কাজী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌ষ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তারা আরও বলেন, ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।

বক্তারা ইসলামি মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের জনসভার ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে। রোববার সকালে এ বিষয়ে থানায় লিখিত

অভ্যুত্থানের সব বৈধতা দিতে ঘোষণাপত্র প্রয়োজন: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক সব বৈধতা দেওয়ার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে মন্তব্য গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি

রায়গঞ্জে পুলিশের উদ্যোগে হারানো ১২টি মোবাইল উদ্ধার, জনআস্থা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাধারণ মানুষের প্রতি সেবার অঙ্গীকার ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব দৃষ্টান্ত হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন সময়

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার

বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে নদীর বালু চুরি

ঠিকানা টিভি ডট প্রেস: আগে বগুড়ায় যমুনা নদীর বৈধ-অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ নেতারা। গত ৫ আগস্টের পর বিএনপি নেতারা এ ব্যবসার নিয়ন্ত্রণ