তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি

লুৎফর রহমান, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে সার ও কীটনাশকের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশকসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

গত কাল মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কোন এক সময় উপজেলার কাস্তা বাজার মেসার্স জিসা এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।

মেসার্স জিসা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের ন্যায় গত কাল রাত সাড়ে ৯ টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ সকালে আমার দোকান খুলে দেখি দোকানের পিছনে টিন কাটা। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক মালামাল চুরি করে নিয়ে গেছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, কীটনাশকের দোকানে চুরির বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাগর–রুনি হত্যার ১৪ বছর ; অন্তর্বর্তী সরকারের আমলেও নেই অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসভবনে তাদের হত্যা করা

পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব

সাবেক এমপি নাজমীন সুলতানা আটক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি)। রাতে

সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় শিশুর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, নিখোঁজের একদিন

রায়গঞ্জে জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়ে পাঠদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ ভবনের ছাদে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে ভেতরের রড ও ইট। পিলারেও ফাটলের সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ এ অবস্থা হাঁটকান্দা

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পর্যালোচনা করবেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শনিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে