তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে নির্যাতনের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন—উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী দলের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষ সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফকে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা।

নির্যাতনের এক পর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তার ফেসবুক পেজ “তাড়াশ অপরাধ নামা”-তে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাংবাদিক আশরাফুল ইসলাম আসিফের লিখিত অভিযোগের পর তদন্ত শেষে আমরা মামলা গ্রহণ করেছি। মামলার নম্বর ০২/২৫ (তাড়াশ)। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাগড়াছড়ির সহিংসতার বিষয়ে যা বলছে আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা, সংঘর্ষ ও অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইউনাইটেড

৫ দিনেও ছাড়া পায়নি অপহৃত ২৫ জেলে টেকনাফ-উখিয়ার লক্ষাধিক জেলে পরিবারে আতঙ্ক

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে উখিয়া ও টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে। ৫টি নৌকাসহ

বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একে জাতির নবজন্মের মহোৎসব হিসেবে বর্ণনা করেছেন।

মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝত হবে শেখ

রায়গঞ্জে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে