তাড়াশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নতাড়াশ পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সভাপতি জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর,

পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার।

বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী মাষ্টার, যুবদল নেতা রিপন তালুকদার, আমিনুল ইসলাম আমিন, মাসুদ রানা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন তখন রাস্তার দু ধারে যত নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন তা দেখে নেত্রী অনেক সুস্থ হয়ে উঠেছেন। জমায়েত প্রমাণ করে বেগম খালেদা জিয়ার জনগণের ভালোবাসা কমেনি বরং কয়েকগুণ বেড়েছে। আমরা আশাবাদী চিকিৎসা শেষে নেত্রী দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করবেন। জমি দখল, চাঁদাবাজি করবেন না। দলের ক্ষতি হয় এমন কাজ থেকে আপনারা বিরতি থাকার আহ্বান জানিয়েছেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন

তিন আসামি কেন খালাস পেল-জিজ্ঞাসা মায়ের 

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৪ কার্যদিবসে শেষ হলো মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা। গতকাল শনিবার শুনানি শেষে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর

‘ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে’

অনলাইন ডেস্ক: জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে। বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার জাতিসংঘ

শিশুরাও আয়নাঘরে আটক ছিল, ব্যবহার করা হতো জিজ্ঞাসাবাদে চাপ দিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গোপন কারাগারে আটকে রেখেছিলেন শিশুদেরও। কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে এমন কারাগারে ছিল জেলে মাসের পর মাস।

২৫৩টি আসনে সমঝোতা: নির্বাচনে ১৭৯ আসনে লড়বে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে। বৃহস্পতিবার রাত ৯টায়