তাড়াশে বিদ্যালয়ের একটি গাছ কাটাকে  কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: শুক্রবার ছুটির দিনে সিরাজগঞ্জর তাড়াশ উপজেলার বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের একটি কৃষ্ণচূড়া গাছ কাটা কে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে  এ নিয়ে আলোচনা  সমালোচনার হলে, স্কুলের প্রধান শিক্ষক দোষ চাপালেন স্কুলের সহকারী শিক্ষকদের উপর। অন্যদিকে সভাপতি বলছেন, গাছকাটার বিষয়ে প্রধান শিক্ষক কে তিনি নিষেধ করেছিলেন।

জানা যায়,  ১৯৩৭ সালে তাড়াশ উপজেলার  বস্তুল গ্রামে সে সময়কার সিরাজগঞ্জ মহকুমার এসডিও ইসহাক আলীর উদ্যোগে তার নামানুসারে প্রথম মাধ্যমিক বিদ্যাপীঠ হিসেবে  বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়।

এলাকার সুনামধন্য এ বিদ্যালয় চত্বরে একটি একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ বহু বছরধরে শোভাবর্ধন করে আসছিল।  ইউনিয়ন পরিষদের উদ্যোগে গাছের চারপাশ পাকাকরণ করা হয়।

যে বসে শিক্ষার্থীরা আবসর সময় কাটাতো। তাদের নানা স্মৃতি জাগানিয়া কৃষ্ণচূড়া গাছটি গত ৭ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় সুযোগে   কেটে ফেলা হয়।

এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ নানা মন্তব্য লিখে পোস্ট করা আলোচনা সমালোচনা শুরু হয়।

রাকিব হোসেন রানা নামের সাবেক এক শিক্ষার্থী ফেসবুকে কৃষ্ণচূড়া গাছের ছবি মন্তব্য করে লিখেছেন, তরতাজা কৃষ্ণচূড়া ফুলের গাছটি ছুটির দিনে কেটে ফেলা হয়েছে।  এই গাছ আমাদের শৈশবের অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে ছিলো।

মো: নাজমুল হোসাইন নামের আরেক প্রাক্তন শিক্ষার্থী  স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্য করে তার ফেসবুক পেইজে লিখেছেন, টাকার অভাব না প্ল্যানিংয়ের অভাব,  জানতে মন চায়?।

এ বিষয়ে বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী সরকার বলেন, শিক্ষার্থীদের এসেম্বলিতে  সমস্যা হওয়ায় শিক্ষকরা গাছটি কেটে ফেলেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষকের নির্দেশ ছাড়া কি কোনো কিছু করা সম্ভব।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের সভাপতি মো: হযরত আলী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোনো গাছ কাটার সুযোগ নেই। কিছু দিন  আগে প্রধান শিক্ষক আমার কাছে কৃষ্ণচূড়া গাছটি কাটার জন্য পরামর্শ করলে, তাকে নিষেধ করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন,  আমি এই মাত্র আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে

পোস্টাল ব্যালটে নেই নৌকা ও চার দলের প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকসহ চার দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বা র‌্যালি

সিরাজগঞ্জে ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে দুইজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস পরিবহনের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আটক

নির্বাচন ঘিরে পুলিশ প্রস্তুত: প্রশিক্ষণ, কারিকুলাম ও মাঠপর্যায়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে

বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে