তাড়াশে ফসল লুটের আশঙ্কায় এক যুবকের থানায় ডায়েরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ ও ফসল লুটের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক।

জিডি সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার লালুয়া মাঝিরা গ্রামের বাসিন্দা মোঃ শামসুজ্জোহা (২৩) গত ২৯ জানুয়ারি ২০২৭ তারিখে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ১০৪৭।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার নামে রেকর্ডভুক্ত ১০১ শতাংশ জমি রয়েছে, যার খতিয়ান নং ২৫-১৬০৮, মৌজা-মাঝিরা, ইউনিয়ন সগুনা, গ্রাম লালুয়া মাঝিরা। উক্ত জমিতে বর্তমানে তিনি সরিষা ফসল আবাদ করেছেন।

অভিযোগে বলা হয়, একই গ্রামের তাজ মন্টুর ছেলে শহিদুল ইসলাম ও রাশিদুল ইসলাম তার অজান্তে এবং বিনা অনুমতিতে তার চাচার নিকট থেকে উক্ত জমি কট ও লিজ নিয়েছে বলে দাবি করছে, যা সম্পূর্ণ অবৈধ ও আইনবহির্ভূত। এ বিষয়ে তার কোনো সম্মতি নেই বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

এছাড়াও অভিযোগ করা হয়, অভিযুক্তরা অবৈধ লিজের অজুহাতে তার জমিতে প্রবেশের চেষ্টা করছে এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে তিনি আশঙ্কা করছেন, রাতের আঁধারে বা তার অনুপস্থিতিতে সরিষা ফসল কেটে নিয়ে যেতে পারে কিংবা জোরপূর্বক ফসল কর্তন করতে পারে।

তিনি জানান, এ পরিস্থিতিতে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। নিজের জানমাল ও ফসলের নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে থানার রেকর্ডে লিপিবদ্ধ করার আবেদন জানান তিনি।

এ বিষয়ে তাড়াশ থানার ডিউটি অফিসার এএসআই (নিরস্ত্র) উত্তম কুমার বর্মন জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। প্রতিদিনিই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। এর

ভারতের একটি মসজিদে ভাঙচুর, কোরআনের কপি অবমাননার অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের জালালপুর গ্রামে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে রাখা পবিত্র কোরআনের একাধিক কপি অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনাটি

নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না আল্লাহই জানেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের কমিটমেন্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায়

অতিরিক্ত ভাড়া নেয়ায় বেলকুচি ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচাননা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রোববার (৬ মার্চ) সন্ধ্যায়

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল হক ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হককে ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি পদে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

অনলাইন ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি