তাড়াশে পিতৃসম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন শামসুজ্জোহা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুগনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পিতৃসম্পত্তি রক্ষায় জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি শনিবার (১৮ অক্টোবর) ভাড়াশ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মারা যাওয়ার পর শৈশবেই তিনি এতিম হয়ে পড়েন। সেই সময় পিতার পরিত্যক্ত সম্পত্তি তার চাচা ও ফুফুরা দখল করে ভোগদখল করতে থাকেন। পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে তিনি সম্পত্তির হিসাব চাইলে দাদার সম্পত্তির অংশ দিলেও পিতার ক্রয়কৃত জমি বুঝিয়ে দেননি।

পরে শামসুজ্জোহা কুন্দইল ভূমি অফিসে গিয়ে জানতে পারেন, মাঝিড়া মৌজার আর.এস. খতিয়ান নং ২৬৯ ও দাগ নং ৫৭৩ এ মোট ১০১ শতক জমি তার পিতার নামে নামজারি রয়েছে। তিনি কাগজপত্র সংগ্রহ করে বিষয়টি চাচা ও ফুফুদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিতে থাকেন।

অভিযোগে তিনি আরও বলেন, তার চাচা জসিম উদ্দিন প্রতারণার মাধ্যমে উক্ত ভূমি নিজের নামে নামজারি করে নেন। পরে তিনি এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আপত্তি জানালে প্রশাসন জসিম উদ্দিনের নামজারি বাতিল করে শামসুজ্জোহাদের নামে নামজারির আদেশ দেন।

এরপর থেকে আসামিরা ক্ষুব্ধ হয়ে শামসুজ্জোহাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন— জমিতে গেলে তাকে হত্যা করে লাশ ফেলে রাখবে।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ওই জমিতে জোরপূর্বক হাল চাষও করেছেন। আগামী ২০ অক্টোবর জমি পরিমাপ করতে গেলে শামসুজ্জোহা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানিয়েছেন।

তিনি প্রশাসনের কাছে পিতৃভূমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত চলছে। জাল দলিলে নামজারী করে ভোগদখলে ছিল। পরে জানতে পেরে নামজারী এসিল্যান্ড মহোদয় বাতিল করে। আমরা নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবো।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিকালে এনায়েতপুর থানা যুবদল ও

আজ থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে

সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯

মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয়

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, বহিষ্কার ছাত্রদল নেতা বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে।