তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত নুশরাত (১৮) মাধাইনগর ইউনিয়নের

সরাপপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নুশরাতের পারিবারিক ভাবে বিয়ে হয় সিরাজগঞ্জে । শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়।তার পর থেকে বাবার বাড়িতেই অবস্থান করছেন নুশরাত।

অসুস্থতার কারণে মাঝে মাঝেই পারিবারিক ভাবে ঝগড়া বিবাদ লেগেই থাকে।এরই জের ধরে রবিবার দিবাগত ভোররাতে নুসরাত নিজ বাড়ির শয়ন কক্ষে টিনের ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী তাড়াশ থানায় খবর দেয়।

এ ব্যাপারে তাড়াশ থানার এস আই আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট দেখে ধারণা করা যায় এটি একটি আত্মহত্যা।

পরিবার ও এলাকাবাসী কোন অভিযোগ না থাকায় নিহত নুশরাতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস 

নিজস্ব প্রতিবেদক: দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোরে নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো

জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর,সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির