তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৭ জন গুরুতর আহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদকের কথায় ভোট দিতে না গিয়ে বিএনপির আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ার কারণে বিএনপি‘র ক্ষুদ্ধ ওই নেতা ও তার অনুসারীদের হামলায় নারীসহ কমপক্ষে ৭ জন গুরুত্বর আহত হয়েছেন।

আহতদের মধ্যে সাতজনকে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ৫ জনকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উতপ্ত পরিস্তিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

হামলায় আহতরা হলেন, সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০), রেহেনা খাতুন (২০)।

স্থানীযরা জানান, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন সকালে গ্রামের কয়েকটি বাড়ির সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যেতে বলেন। কিন্তু ওই পরিবার গুলোর সদস্যরা তার কথা না শুনে পরে গ্রামেরই আরেক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট দিতে ভোট কেন্দ্রে যান। এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার অনুসারীরা রাগান্বিত ছিলেন।

পরে এর জেরে শনিবার সকালে বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার ৭ থেকে ৮ জন অনুসারী গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে লাটিসোটা নিয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট শুরু করেন। এতে নারীসহ ওই পরিবার গুলোর সাত ব্যক্তি গুরুতর আহত হন।

হামলার বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আমিন উদ্দিন তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

আর তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী বলেন, ঘটনাটির সাথে জড়িত উভয়েই বিএনপি করে। আমি ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থাা করেছি। পরে গুড়মা গ্রামে বসে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করে দেব।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দুপুরে বলেন, এখনও এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সবশেষ ৪২ ঘণ্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে

ইসলামে হিজাব পছন্দ নয়, বরং বাধ্যবাধকতা : জাইরা ওয়াসিম

ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন দঙ্গল অভিনেত্রী জাইরা ওয়াসিম। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে কর্ণাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি

সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশ ক্যাম্প চায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের