নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার ১নং তালম ইউনিয়ন পরিষদ হলরুমে দৈনিক সবুজ বাংলা পত্রিকার পরিবারের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলা পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম আসিফ। সঞ্চালনায় ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজু, ১নং তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নাজির উদ্দিন এবং তালম ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইসাহাক আলী মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবনেতা আশরাফুল আলম, তালম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান নিরব, ছাত্রদল নেতা মহাসিন হাসান জয়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সাংবাদিক শরিফ আহম্মেদ, সাব্বির মির্জাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.