তাড়া‌শে দুঃস্থ অসহায় তিনশ পরিবার পেল ঈদ সামগ্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জ‌ের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা গ্রা‌মে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছা‌সেমাই, চি‌নি বিতরণ করা হয়।

আয়োজক ছিলেন তালম ইউনিয়ন বিএনপির সা‌বেক আহবায়ক ও তালম ইউনিয়ন প‌রিষ‌দের ৫ নং ওয়ার্ডের সা‌বেক ইউপি সদস‌্য মো. ইসহাক আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপ‌জেল বিএনপির সা‌বেক সহ-সভাপতি প্রভাষক আব্দুর রহিম।

অনুষ্ঠানে তালম ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান হো‌সেন মাস্টার, তালম ইউনিয়ন কৃষকদ‌লের সা‌বেক আহবায়ক মো. দ‌শের আলী, ৫ নং ওয়ার্ড বিএন‌পির সাধারণ সম্পাদক মো. শ‌হিদ, আসাদুজ্জামান পল্টু, মো. খ‌লিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক মো. ইসহাক আলী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। এর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।

প্রধান অতিথি প্রভাষক আব্দুর রহিম বলেন, ইসহাক প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম ক‌রেন। শী‌তের ম‌ধ্যে কম্বল বিতরণ ক‌রেন, আবার ঈদের সময় লাচ্ছা সেমাই বিতরণ ক‌রে থা‌কেন। তাঁর মতো সমাজের প্রতিটি মানুষের উচিত গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানো।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক

কৃষকদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় খাস জমিতে তরমুজ চাষ করাকে কেন্দ্র করে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এসময় দুপক্ষের সংঘর্ষে

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘বিএনপি নেতা’ পলাতক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচয়

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনি এলাকা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

ঠিকানা ডেস্ক: দেশের ৫৪তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ সোমবার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে তার প্রথম