তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুলিশ্বর বাজারে অবস্থিত বিবদমান মূল্যবান ৮ শতক জায়গায় দখলে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দুলিশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে মুমূর্ষ অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন, দুলিশ্বর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ (৫৫), তার স্ত্রী মোছা. শিরিনা খাতুন (৪০) ও তার ছেলে মো. শামীম হোসেন (২০)সহ ৫ জন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, বিষয়টি জেনেছি। শুনেছি আহতরা চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুলিশ্বর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে দুশিশ্বর গ্রামের বাজারে পাঁকা রাস্তার পশ্চিম পাশে প্রায় ৮ শতক জায়গা ভোগ করে আসছেন। ওই জায়গায় প্রায় ৩০ থেকে ৪০টি বিভিন্ন প্রজাতির গাছও লাগিয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি ওই গ্রামের নরেন প্রামাণিক ওই জায়গাটি নিজের মালিকানা দাবি করে আসছেন। তারই ধারাবাহিকতায় বৃস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার অনুগত ৭ থেকে ৮ জনের একটি দখলদার বাহিনী নিয়ে প্রথমে সেখানে থাকা প্রায় ২৫ টি গাছ কেটে নিয়ে যান। পরে সেখানে ঘর তুলে দখলের চেষ্টা করেন। কিন্তু এ খবর পেয়ে পূর্বে থেকে ভোগদখলকারী আব্দুল মজিদ পরিবার পরিজন ও স্বজনদের নিয়ে গিয়ে ঘর তৈরিতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ নরেন প্রামাণিকের নেতৃত্বে তার ছেলে গৌত্তম প্রামাণিক ও নরত্তম প্রামাণিকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মজিদসহ তার স্বজনদের উপর হামলা চালায়। এতে ৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

অবশ্য, দখলদার নরেন প্রামাণিক জায়গাটি নিজের দাবী করে বলেন, এ জায়গাটির মালিকানার বৈধ কাগজপত্র আমার কাছে আছে। আর পূর্বে কেন সে জায়গা দখল নিতে যাননি এ প্রশ্নে তিনি বলেন, কাগজপত্র সংগ্রহ করতে আমার সময় লেগেছে তাই যাইনি। এখন বৈধ কাগজ আছে তাই গিয়েছি।

আর পূর্বে থেকে ভোগদখলকারী আব্দুল মজিদ বলেন, নরেন প্রামাণিক ভূয়া কাগজপত্র তৈরি করে আমার বৈধ মালিকানার জায়গা দখল করতে গেছেন। এতে বাঁধা দিলে আমাদের উপর হামলা করা হয়।

এ প্রসেঙ্গ তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার

খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে ২ মাসের আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি

ন‍্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য ও ন‍্যাক্কারজনক হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি। এই

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ডিবির জ্বালে আরও দুই আসামি-মালামাল উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত