তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩:আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ আব্দুস সামাদ ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাড়াশ পৌর এলাকার বারোয়ারী বটতলা, রাঁধা গোবিন্দ মন্দির ঘোষপাড়া, দাশপাড়া দুর্গা মন্দির পরিদর্শন করেন এ সময় পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমীর,খ,ম সাকলাইন, পৌর সভাপতি কাওছার হাবিব, সেক্রেটারি আলী আক্কাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবু বকর, পৌর যুব জামায়াতের আব্দুল আল মামুন, সেক্রেটারি ওমর ফারুক, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ সামাদ বলেন, দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য জামায়াতের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০২৬ সালের হজ খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২৬) বাংলাদেশের হাজিদের জন্য হজ পালনের খরচ সামান্য কমানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া এ

আ.লীগ নেতাকে গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ জুন,)

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শহরের

চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে