তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৯ জন আটক 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৯ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

ঘটনাটি তাড়াশ থানার অফিসার- ইন-চার্জ  (ওসি) মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার  হেমনগর গ্রামের মো: আব্দুল করিম(৬০), মো: শাহ আলম(৪০), নুরুজ্জামান (৪৫), নুরুল আমিন(৪১), রুহুল আমিন (৪২), বাটুল হোসেন(৩৮), হাবিবুল্লাহ (৩৫), আরিফুল ইসলাম(৩২) ও স্বপন আলী (৩৬)। এরা সবাই একই পরিবারের সদস্য হওয়ায় এলাকায় আলোচনার ঝড় তুলেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হেমনগর গ্রামে ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৮ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলা সদরের আশিক উল্লার সাথে হেমনগর গ্রামের উল্লেখিত আসামীদের  সংঘর্ষ হয়। এতে মামলার বাদী আশিক উল্লা গুরুতর জখম হোন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে সিরাজগঞ্জ ফৌজদারী আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড দেয়।

পেশকার আশিকুর রহমান বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোওয়ানা জারি করে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামীদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। আইনী কার্যক্রম শেষে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে

হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ঠিকানা টিভি ডট প্রেস: গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫’ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের

পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ে চাঁদনী পেল মেডিকেলে ভর্তির সুযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দারিদ্রতাকে জয় করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হতদরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন(১৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের হতদরিদ্র

গাজায় গণহত্যা: ইসরাইলের বিরুদ্ধে নিজ দেশেরই দুই সংস্থার বিস্ফোরক প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইল পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস (PHR)।