তাড়াশে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামী রাজীব ভৌমিকের মৃত্যুদন্ড

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামী ও মামাতো বোন হত্যার দায়ে ভাগ্নের রাজবী কুমার ভৌমিক (৩৬) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদন্ডের আদেশ প্রদান করেন। এই আদালতের স্টেনোগ্রাফার মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল বলেন, আসামী ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে।

দন্ডপ্রাপ্ত রাজীব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।

মামলার সূত্রে জানা যায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্ব›েদ্বর জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলাকেটে হত্যা করেন রাজীব (৩৪)। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে।

এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই  সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পরে মোবাইল থেকে পাওয়া মামা-ভাগ্নের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ তাকে মৃত্যুদন্ড প্রদান করে আদালত.

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংসদে নতুন এ আইন পাস হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য ‘শত্রু’

ফরিদপুরে মর্মান্তিক ঘটনা: শিশুর মরদেহ ও অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুরে একই পরিবারের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের একটি বাড়ি থেকে অন্তঃসত্ত্বা

ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে

স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হলেন কৃষকদলের সভাপতি,প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী কৃষক দলের ৮টি ইউনিয়ন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল

হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ

জুয়েল রানা: সিরাজগঞ্জের হাটিকুমরুলে টহল পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে সম্প্রতি এ ধরনের অভিযোগ উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিশেষ করে মহাসড়কে দায়িত্ব

রায়গঞ্জে এক মাসেও মেলেনি গৃহবধূ শিল্পীর খোঁজ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ গৃহবধূ  শিল্পী খাতুনের এক মাসেও  মেলেনি কোন খোঁজ। হতাশায় দিন কাটচ্ছে স্বামী সন্তান সহ পরিবারের লোকজনদের।নিখোঁজ গৃহবধূ শিল্পী উপজেলার