তাড়াশে গৃহকর্তার হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব তিনি জানান পুলিশকে একাধিকবার ফোন দেওয়ার পরও ঘটনাস্থলে আসেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়,

তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের বাশবাড়ীয়া দক্ষিন পাড়ায় মরহুম সাইফুল ইসলাম সাঈদ মাস্টারের দোতলা বাসায় বসবাস করেন তার স্ত্রী স্বাস্থ্যকর্মী সেলিনা পারভিন ও তার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া মুশতারী। গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার দিকে তাদের বসতবাড়ীতে ১০/১২ জন অজ্ঞাত ডাকাতদল বিল্ডিংয়ের মেইন গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে রুমের দরজার হ্যাজবলের আংটা বা হুক কেটে কৌশলে তালা বের করে হ্যাজবল খুলে রুমের ভিতরে প্রবেশ করে নিচতলায় রুমে থাকা গৃহকর্তার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে হাতমুখ চোখ বেধে উপরে কক্ষে থাকা গৃহকর্তা সেলিনাকেও একইভাবে বেধে রুমে থাকা আলমারি, স্টীল বক্স, সোকেসের তালা ভেংগে আলমারিতে থাকা নগদ দুই লক্ষ টাকা ৬ ভরি স্বর্ণালংকার ২ টি এন্ড্রয়েড মোবাইল ও ২ টি বাটন মোবাইল সোনালী ব্যাংকের ২৬ হাজার লেখা ১টি চেকবই ০৬টি সিসি ক্যামরা ও সিসি ক্যামারার হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় ডাকাতদল।

পরবর্তীতে তারা একে অপরের হাতের বাঁধন খুলে চীৎকার চেচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেতে গড়িমসি করে।

এ ব্যাপারে কথা হয় তাড়াশ থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেনের সাথে তিনি জানান ওসি স্যার ঢাকায় আছেন।এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, চুরির খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের তাড়াশে ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি, খাজনা বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করার অভিযোগ

অর্থনীতি স্থবির, বেড়েছে দারিদ্র্য-বেকারত্ব ও খেলাপি ঋণ

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গঠনের প্রত্যয় নিয়ে গত জুনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করে। প্রবৃদ্ধির

মিল্ক ভিটায় ভেজাল দুধ সরবরাহ: পাবনায় দম্পতির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক

আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি

লোটাস কামালের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আ হ ম মুস্তফা কামাল, যিনি ‘লোটাস কামাল’ নামে পরিচিত, ক্রীড়াজগতের একজন পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা

মধ্যযুগীয় কৌশলে অবরুদ্ধ রাফাহ, ত্রাণ বন্ধ রেখে মৃত্যু ফাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী গাজা এলাকার রাফা শহরকে পুরোপুরি দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। গাজাকে পুরোপুরি দখল করতেই রাফাকে অবরুদ্ধ করা হয়েছে। এ