তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরু লুট

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে তাড়াশ সদর ইউনিয়নের

বৃপাচান গ্রামে ‌।

এলাকাবাসী সূত্রে জানা যায়,তাড়াশ সদর ইউনিয়নের বৃ পাচান গ্রামের

মৃত: ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয় ‌।

মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়ীর এ সময় বাড়ির গেট ভেঙে বাড়ীতে থাকা শাহিয়াল জাতের গাভী লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা । এ সময় গৃহকর্তা দুলাল হোসেন টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে, ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হোন। পরে লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পিকআপ ভ্যানে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মুমুর্ষ অবস্থায় দুলাল হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুলালের ভাতিজা রিপন জানান, মাথা ও কানে ৩৩ টা সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান বলেন, এখন ও কেউ অভিযোগ করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে থানায় যুবদল নেতাকে এসআইয়ের থাপ্পড়র ঘটনায় এসআই ক্লােজড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে

দেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এ যাত্রা শুরু করছে স্টারলিংক। প্যাকেজ দুটি হলো-

কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

অনলাইন ডেস্ক: মাত্র ৪২ বছরে মারা গেলেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া

আ. লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

১৬ বছর পর বাড়ি ফিরে দেখেন, মাসহ হারিয়েছেন ২৬ স্বজনকে

বরগুনা প্রতিনিধি: ১৬ বছর কারাভোগের পর বরগুনায় নিজ বাড়িতে ফিরেছেন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় জামিন পাওয়া বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক ল্যান্স নায়েক আলতাফ হোসেন। দীর্ঘ এ