তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

লুৎফর রহমান তাড়াশ: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেরা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রগতিশীল নারী আন্দোলন ফাউন্ডেনের পরিচালক রোকসানা রুপা,তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ শাহাদত হোসেন প্রমূখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, সমাজে নারীদের সম্মান দেখাতে হবে। কেননা নারী একজন মা, ভগ্নি ও কন্যা। মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীরাই কৃষি কাজের উদ্ভাবক। পুরুষদের প্রেরণার উৎস। তাই নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত

সিরাজগঞ্জে পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, মামলা ১৮ জনের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাদ দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন থেকে দলটি বাইরে থাকলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে

যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। ছবি: