তাড়াশের যুবদলের নেতা মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, সর্বমহলে নিন্দার ঝড়!

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহবায়ক শুকুর মির্জার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে। অভিযোগে জানা যায়, তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়ায় রাজীব আহমেদ মাসুমের বাড়িতে ডেকে নিয়ে সাংবাদিক আসিফকে মারধর করা হয়।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম আসিফ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট চককলামুলা গ্রামের বাসিন্দা এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

আসিফ জানান, স্থানীয় একটি সুফলভোগী দলের পুকুর দখল সংক্রান্ত অভিযোগে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগীরা মানববন্ধন ও থানায় অভিযোগ করেন। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবদল নেতা তাকে নিজ বাড়িতে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

তিনি আরও জানান, নির্যাতনের একপর্যায়ে তাকে জোর করে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করানো হয়। ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে তিনি “তাড়াশ অপরাধ নামা” ফেসবুক পেজে লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

অভিযোগ অস্বীকার করে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জা বলেন, তাকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যতীত নিয়ম অনুযায়ী সাব লিজ নিয়ে অন্য কেউ চাষ করতে পারেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা যুবদলের আহবায়ক এফ. এম. শাহআলম বলেন, সাংবাদিক নির্যাতনের বিষয়টি প্রথমবার শুনছি। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিগারেট খাওয়া বন্ধ না করায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদরে স্বামী সিগারেট খাওয়া বন্ধ না করায় ফারিয়া নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার

আশ্রয়ণ প্রকল্প: স্বপ্নভঙ্গের ইমারত, দেশজুড়ে দুর্নীতির চিত্র

দরপত্র ছাড়াই কাজ, নিম্নমানের নির্মাণে ঘর হস্তান্তর, ঘুষ-তদবিরে তালিকা, পরিত্যক্ত প্রকল্পে গবাদিপশু পালন নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনদের মাথার ওপর ছাদ দেওয়ার মহৎ উদ্দেশ্যে গৃহীত

আলীকদমে বন্ধুর গুলিতে প্রাণ গেল পর্যটক ত্বহার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুক থেকে বের হওয়া গুলিতে ত্বহা বিন আমীন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বন্ধুর গুলিতেই

সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজার অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ২৬ জুন

হজযাত্রীদের শিশু সঙ্গীর বিষয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

পাহাড় ধসে বিচ্ছিন্ন বান্দরবানের লামা সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলার লামামুখ এলাকায় পাহাড় ধসে লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর