তরুণ প্রজন্মই সব বৈষম্য দূর করে পরিবর্তন আনতে পারে: মির্জা ফখরুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মই পারে সব বৈষম্য দূর করে সকল স্তরে দেশের বৈপ্লবিক পরিবর্তন আনতে। সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।’

আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঢালীস আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রি-ইউনিয়নে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। তারা অনেক বেশি জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নেই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাদের সঠিকভাবে গড়ে তোলা হলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।

ঢাকা কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালে ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা, ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনেও বিরাট পার্থক্য।

তিনি বলেন, ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ছাত্রজীবনে ঢাকা কলেজ থেকেই ছাত্ররাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজের গ্র্যান্ড রি-ইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত)। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫-কে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঢালীস আম্বার রিসোর্টটি মিলনমেলায় রূপ নিয়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডেডলাইন ১৩ ফেব্রুয়ারি, কি বার্তা আসছে আ. লীগের জন্য?

অনলাইন ডেস্ক: এবার ১৩ তারিখের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য। এদিন পতিত এই দলটির

বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

অনলাইন ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে,

গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজাজুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে

আইইউবিএটিতে আন্দোলনকারীদের ওপর হামলা, দুই পক্ষের হাতাহাতি বললেন ভিসি

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা। এসময় বহিরাগত দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে জানান