তরমুজ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার চরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা রাকিব তালতলিতে অন্যের জমি ভাড়া নিয়ে তরমুজ আবাদ করেছেন। কয়েকদিন আগে তিনি এক পাইকারের কাছে তার জমিতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পাইকার মঙ্গলবার (৪ মার্চ), দুপুরে জমি থেকে তরমুজ নিতে আসলে জহিরুল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সঙ্গে সঙ্গে তালতলী থানা পুলিশকে বিষয়টি জানায় ওই পাইকার।

এ সময় তালতলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জহিরুলকে আটক করে। পরে সন্ধ্যায় ওই তরমুজ চাষি জহিরুলের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেন। পরে ওই মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার দেখানো হয়।

তরমুজ চাষি রাকিব বলেন, ‘মঙ্গলবার দুপুরে পাইকার যখন তরমুজ নিতে আসে তখন কয়েকজন মিলে এসে চাঁদা দাবি করেন। আমি বরগুনার স্থানীয় না হওয়ায় তেমন কাউকে চিনি না। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল নামের একজনকে গ্রেপ্তার করেছে।

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, ‘জহিরুলকে গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যদি জহিরুল দলীয় পদ পদবি ব্যবহার করে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শাহজালাল বলেন, ‘চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলকে আটক করেছে। প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষি থানায় একটি মামলা করেছেন। জহিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে

ছোট ভাইয়ের সঙ্গে জুমার নামাজের পর হবে মারামারি, মাইকে ঘোষণা দিলেন বড় ভাই!

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দ্বন্দের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত

সিরাজগঞ্জে অপেক্ষা করেও মিলছে না টিসিবির পণ্য 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টিসিবির পণ্য না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অর্ধশতাধিক সুবিধাভোগী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত খালি হাতেই

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা