তনির তৃতীয় স্বামী কে এই সিদ্দিক

বিনোদন ডেস্ক: নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এরমাঝেই হুট করেই গুঞ্জন শোনা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার।

সম্প্রতি তনি তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। মূলত এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের গুঞ্জনটি ছড়িয়ে পড়ে।,

তনি তার পোস্টে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।

বিয়ের বিষয়টি জানতে তনিকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।,

মো. সিদ্দিক নামের সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ঘুরে দেখা যায় তনিকে স্ত্রী সম্বোধন করে দুইটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন লিখেছেন, আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।

জানা গেছে, উদ্যোক্তা তনির স্বামীর নাম মো. সিদ্দিক। তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি।

সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (DMU) থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যেই বসবাস করছেন মো. সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়।

ছড়িয়ে পড়েছে তনির বিয়ের খবর, যা জানা গেল

প্রসঙ্গত, তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে সুপারিশ করতে যাচ্ছে কমিটি। পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন)।

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।, বুধবার দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। বিকেলে চট্টগ্রাম

শহীদ জিয়াকে দেশের পিতা বলতে হবে

ঠিকানা টিভি ডট প্রেস: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে

নতুন বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো ছোট্ট শিশু

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে অবশেষে ভিত্তি স্থাপন হলো নতুন বাবরি মসজিদের। আর সেই মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো এক ছোট্ট শিশু। শুধু সে-ই নয়,

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য