তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে নিষিদ্ধ এআই

অনলাইন ডেস্ক: সম্প্রতি তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে এআই নিষিদ্ধ করেছে ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতীপ কুমার সিংয়ের স্বাক্ষর করা একটি নির্দেশিকায় এ তথ্য জানা গেছে।

এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সরকারি কম্পিউটার বা অফিসের যন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ ব্যবহার করা যাবে না। কারণ এসব অ্যাপ ব্যবহার করলে সরকারি গোপন নথি ফাঁসের সম্ভাবনা বাড়বে।

‘দেশটির বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি অফিসের কম্পিউটার বা অন্য কোনও সরকারি ডিভাইসে এআই-চালিত অ্যাপ ব্যবহৃত হলে সংবেদনশীল ও গোপনীয় তথ্য তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারে। এআই অ্যাপগুলো সাধারণত ইউজারের দেওয়া ইনপুট সংরক্ষণ করে এবং সেটি ভবিষ্যতে বিশ্লেষণ ও মডেল ট্রেনিংয়ের কাজে ব্যবহার করতে পারে। ফলে সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ নথি বা গোপনীয় ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

শুধু ভারত নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও দুশ্চিন্তা বাড়ছে। বিশেষ করে সরকারি পর্যায়ে তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এআই ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও ইতালির মতো দেশগুলো সরকারি দপ্তরে ‘ডিপসিক’-এর মতো এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

অন্যদিকে এই নির্দেশিকার দিনেই ‘ওপেনএআই’-এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কী হবে এবং কীভাবে এটি উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে একদিকে যখন ভারত সরকার এআই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, তখনই সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কড়াকড়ি নির্দেশিকা জারি করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রিত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি পর্যায়ে এআই ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করা দরকার, যাতে প্রযুক্তির সুফল পাওয়া যায় কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস না করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদকের নতুন সচিব খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না: সর্বমিত্র চাকমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তাঁর ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর

ভূতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান

ঠিকানা ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন)। পাঁচদিনের রিমান্ড আবেদনের ওপর

সংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষার মানে দীর্ঘমেয়াদি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সময় শিক্ষার্থীদের স্বার্থে নেয়া অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের সিদ্ধান্ত এখন দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ফেলেছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের

থালাপতি বিজয়ের ঘোষণা: বিজেপির বিরুদ্ধে আদর্শিক লড়াই

অনলাইন ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয় আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন। শনিবার