তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সাংবাদিক টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে সংগঠনটি বুধবার তথ্য কমিশনে স্মারকলিপি প্রদান শেষে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছে।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “২৪ ঘণ্টার মধ্যে টিপুকে মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

এসময় তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল হক স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সাতক্ষীরায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আনিসুর রহমান লিমন, মারিয়া আক্তার ও সুমন খান প্রমুখ।

সাংবাদিকদের অভিযোগ, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৯ কোটি টাকার প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রকৌশল বিভাগের বাধার মুখে পড়েন টিপু। তথ্য না দেওয়ায় দ্বন্দ্ব শুরু হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ঘটনাস্থলে এসে শ্রমিক ও স্থানীয়দের বক্তব্য শুনে সাংবাদিকের বিরুদ্ধে ১০ দিনের কারাদণ্ড দেন।

বিএমএসএফ-এর পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনাটি একটি সাজানো নাটক। বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা ছিল না, কারণ আদালতস্থলে থাকা ব্যক্তিরা ছিল সংশ্লিষ্ট ঠিকাদারের লোক ও প্রশাসনের অংশ। তারা আরও বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করেই একটি মহল দুর্নীতি ঢাকতে চাইছে, যা কখনোই মেনে নেওয়া যাবে না।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুক-ইনস্টাগ্রামের যে সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপে

ঠিকানা টিভি ডট প্রেস: ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ চালু করবে প্রতিষ্ঠাতা মেটা। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু সুবিধা পাওয়া

সিরাজগঞ্জে সফল খামারীদের সম্মাননা প্রদান

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় (পিকেএসএফ) এর আর্থায়নে ও মানবমুক্তি সংস্থার কারিগরি সহযোগিতায় খামারিদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মানব মুক্তি সংস্থার

সলঙ্গা অস্ত্রের মুখে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাহা জ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে

শাহজাদপুরে শিশু লামিয়া হত্যা: মামা আরাফাত গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয় বছরের শিশু লামিয়া খাতুনকে (৬) নির্মমভাবে হত্যা করে তারই মামা, কিশোর মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন (১৬)। ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা জহুরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ (১৭ ই মার্চ) সোমবার বিকেলে মাধাইনগর ইউনিয়নে