তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন।

তিনি জানিয়েছেন নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না।

এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা।

তার আমলে হওয়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল।

২০০৮ সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না। এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা যায়, ২০০৮ সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা এক লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছে দুদক।দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল ৩৩ লাখ ৬৬ হাজার টাকা।

আর অস্থাবর সম্পদ ছিল ৫ কোটি ১৮ লাখ টাকার। সব মিলিয়ে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে বলে দুদক জানিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ আগামী ২০ বছর অরাজকতার মধ্যে দিয়ে যাবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বিকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত

আদানিকে ৪ হাজার কোটি, চুক্তি নিয়ে বাড়ছে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। একই সময়ে ভারতের আদানি পাওয়ারকে বকেয়া

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন

সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন।  সোমবার (৩০ জুন) সকালে থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে আব্দুল মমিনের বাড়িতে অনশন শুরু করেন সুমাইয়া

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির