তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় (৩০ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগে সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা।

বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এ সময় মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, রাজনীতি করে কখনো কারো ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে আসি। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যায়। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।

ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য কল রিসিভ করেন (মেয়ে)। তবে তিনি পরিচয় দেননি। তার ভাষ্যমতে, বাচ্চু মোল্লা এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকৎসা করানো হয়। আমিও হাসপাতাল গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বিক্ষোভ মিছিলের সময় আমি হাসপাতালে ছিলাম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

এবার জবাব দিতে শুরু করেছে হামাস, রকেট ছুড়েছে হামাস

অনলাইন ডেস্ক: ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের

ভিক্ষুকের কাছে পাওয়া গেল দুই বস্তা টাকা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু ইসরাইলের

অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে। রোববার এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদিকে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি