ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

মঙ্গলবার রাত ১২টায় টিএসসি সংলগ্ন রমনা কালি মন্দির গেটে বহিরাগত দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় রেখে যায়, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে শাহরিয়ারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, রাতে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের সহপাঠীরা বলছেন, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন শাহরিয়ার। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। একপর্যায় শাহরিয়ারকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় তারা। নিহতের ডান রানে বড় জখম রয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, এক ঢাবি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান চীনা দূতাবাসের

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনা দূতাবাস

সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

চার দিক থেকে ধাক্কা, অচল রোহিঙ্গা প্রত্যাবাসন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো বন্ধ্যাই রয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, আন্তর্জাতিক আগ্রহের শৈথিল্য, বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক প্রচেষ্টার দুর্বলতায় বছর বছর নানা

জাজিরায় সহকারী কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি ও ৮০ হাজার টাকা গ্রহণের