ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে।’

এর আগে, বুধবার (২২ জানুয়ারি)। সকালে ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ফাঁস নেয়া অবস্থায় অজ্ঞাতপরিচয়ে একটি লাশের সন্ধান পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন পথচারী এবং উপস্থিত জনতা। শহীদ মিনার এলাকার একজন রিকশাচালক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ভোরে লাশটি দেখতে পাই। তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এটাকে আত্মহত্যা বলে মনে হয় না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কার্গো কমপ্লেক্স থেকে চুরি: আনসার সদস্যদের পকেট থেকে বের হচ্ছিল একের পর এক ফোন

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন

গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। তার পরিবারের নামে ভবনটির নামকরণ হয়। গতকাল শনিবার

৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা সেই রিকশাচালক জুলাই মামলায় কারাগারে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার সেই রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায়

বিদ্রোহী প্রার্থী ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভবনের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর)