ঢাবি উপাচার্যকে প্রকাশ্যে ধমক ছাত্রদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ক্ষুব্ধ ভঙ্গিতে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন গণেশ চন্দ্র। তিনি বলেন, আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” এক পর্যায়ে তিনি টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণেশকে থামানোর চেষ্টা করেন।

এসময় উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”

ঘটনার সময় বিএনপিপন্থি শিক্ষক ও পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭ শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩ শতাংশ

জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন)

নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময়

কৃত্রিম যন্ত্রে শ্বাস-প্রশ্বাস চলছে সেই শিশুর

নিজস্ব প্রতিবেদক: তিন দিনেও জ্ঞান ফেরেনি লাইফ সাপোর্টে থাকা মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে।