ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সংগঠনটির ঢাবি শাখার নেতারা। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। আমরা এই মেশিন অনেক আগেই প্রস্তুত করে রেখেছি। ডাকসুর আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় আমরা এতদিন তা স্থাপন করিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দীন খান বলেন, আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।,

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, আমরা আমাদের সক্ষমতার আলোকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের স্বল্প সক্ষমতায় এই ভেন্ডিং মেশিন দিচ্ছি। আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকতে সদা প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে ছাত্রশিবির। সেগুলো হলো, কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস)।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ ফেরতের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার ৫ মার্চ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান

ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

নিজস্ব প্রতিবেদক: ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির

খুন হওয়ার ১ মাস পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি; মালয়েশিয়ায় খুন হওয়ার ১মাস পর দেশে ফিরল ইকরামুল হকের মরদেহ। ইকরামুল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ার আব্দুর রহিমের ছেলে। গতকাল

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক

টেনশন আর নিতে পারছেন না সাংবাদিকরা

গণমাধ্যমের একটি করপোরেট হাউজে বেতন বন্ধ তিন মাস ধরে। সাবেক এক সহকর্মী নিরূপায় হয়ে যোগ দিয়েছেন আরেক হাউজে। তবে প্রচণ্ডরকম আর্থিক চাপ সামলাতে না পেরে

টিকটক বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে। সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা