ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণে রোকেয়া হলের দুই শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রোকেয়া হলের দুই আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন অর্গানাইজেশন স্ট্র্যাটেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আফিফা আফরিন এবং অপরজন তার রুমমেট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ককটেলের আঘাতে আফিফার পায়ে ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত হয় এবং তার রুমমেটের কানে তীব্র শব্দজনিত সমস্যা দেখা দেয়। দুজনকেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হলে ফিরে গেছেন।,

রোকেয়া হল সংসদের সহ-সাধারণ সম্পাদক আদিবা সায়মা খান বলেন, ‘ওনারা বলার মতো অবস্থায় ছিলেন না। অ্যাম্বুলেন্সে করে হলে ফেরার পর রুমে পাঠানো হয়েছে। দুজনেই খুব আতঙ্কিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) জরুরি প্রয়োজন ছাড়া হলের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিত করে বাইরে বের হবেন।’

এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের নিয়ে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। বুধবার রাত ৮ টায় ডাকসুর সামনে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জমায়েত হয়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে গৃহকর্তার হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

সলঙ্গায় জেলা নকল নবীশ এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  

জুয়েল রানা: বাংলাদেশ এক্সট্রা-মোহরার নকল নবীশ এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হবে বলে মনে করে বিএনপি। দলটি আশা- জাতীয়

গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট