ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে মামুনুল হকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের জয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ আবেদন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে দেশের বিভিন্ন সংসদীয় আসনের আরও ২৫ জন প্রার্থী নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা ‘নির্বাচনী আবেদন’ শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্র, সংশ্লিষ্ট রুল ও আবেদন গ্রহণ এবং শুনানির এখতিয়ার এই বেঞ্চের ওপর ন্যস্ত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীতে জলবায়ু ক্ষতিগ্রস্ত নগরের বস্তিবাসীদের আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংলাপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত নগরের বস্তিবাসীদের আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংলাপ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির অডিটোরিয়ামে এ আয়োজন করে

ওমান সাগরে উত্তেজনা: ইরানের সতর্কবার্তায় সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক: ওমান সাগরে ইরানের নৌবাহিনীর হেলিকপ্টারের মুখোমুখি হওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) গতিপথ পরিবর্তন করে সরে গেছে। বুধবার (২৩ জুলাই) সংঘটিত এ

আকাশসীমা বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ইউরোপের বাজারে শুল্ক সুবিধা পেতে যাচ্ছে ভারত। এই চুক্তির ফলে ইউরোপে ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানি

জুলুমের ভয়াবহতা ও স্বাধীন দেশের অনন্য দৃষ্টান্ত- বিএনপি নেতা আনিছুর রহমান

নজরুল ইসলাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন বাংলাদেশের প্রথম আন্দোলনকারী ও স্বাধীন জেলা যমুনা বিধৌত এ সিরাজগঞ্জ জেলা। এ জেলায় প্রথম আন্দোলনকারী হিসেবে শহরে প্রবেশ

গ্রেপ্তার ৩ লাখ ৫৯ হাজার: রাজনৈতিক উত্তেজনায় জর্জরিত দশ মাস

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭৯৮ জন। পুলিশ সদরদপ্তরের দৈনিক