ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।

রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, বিষয়টি আজ (সোমবার) জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

তবে, কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর আগে, গত আট অক্টোবর গুম-খুনে জড়িত থাকার অভিযোগে ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ বিষয়ে গত ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, অভিযুক্ত ২৫ জন সেনাসদস্যদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে একজন এবং বর্তমানে কর্মরত আছেন ১৫ জন।,

সেনাসদরের সংবাদ সম্মেলনের পরদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাদের অবশ্যই আদালতে আনতে হবে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা

আরও ৩৭ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

অনলাইন ডেস্ক: দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার ও নওগাঁ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৩৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের সবাইকেই বিজিবি আটক

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের এক নেতা ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে)