ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকালের (রোববার) মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।,

শনিবার কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরাবস্থা নিয়ে ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে আজ একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন কাউন্সিলের সদস্যরা। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কিছু কার্যকর করা হয়েছে।,

এতে আরো বলা হয়, বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও এবং বিকল্প আবাসন নিশ্চিত করা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের গণপূর্ত বিভাগ কর্তৃক ঘোষিত পরিত্যক্ত চতুর্থ তলা খালি করা সম্ভব হচ্ছে না, যা তাদের জীবনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। এরই ধারাবাহিকতায় নতুন ব্যাচ কে-৮২ স্বপ্রণোদিত হয়ে অথবা প্ররোচিত হয়ে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি কালো অধ্যায় বলে মত দেন কাউন্সিলের সদস্যরা। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় শনিবার কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল রোববার থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় এই সংকট কাটিয়ে ওঠার আশাও করা হয় কাউন্সিলের পক্ষ থেকে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতা ড. এম.এ মুহিতের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম মুহিতের সকল পদ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন

জাতীয় গণমাধ্যম সপ্তাহের গুরুত্ব কি এবং কেনো

গণমাধ্যম মালিক এবং সাংবাদিকদের কাছে গণমাধ্যম সপ্তাহটির গুরুত্ব অনেক। এটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেবল উপলব্ধির বিষয়। অনেকে না জানার ফলে গুরুত্ব অনুধাবন করতে পারছেন না।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে অন্তর্বর্তী সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ২০২৬ সালের

মার কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে

আগামী বছর থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক: নেতৃত্ব নিয়ে বিরোধে বাংলাদেশে তাবলিগ জামাত দুটি প্রধান গ্রুপে বিভক্ত হয়ে আছে। তাদের এক গ্রুপের টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা’দ এর

বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রদর্শনী ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রিয়াজ।