ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশালমিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি মহাসড়কে প্রায় ২০ মিনিট ধরে চলে। এ সময় মহাসড়কে চলাচল করা যানবাহন ও সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ বিক্ষোভ ও মশালমিছিলের আয়োজন করে।

ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা একটি ব্যানার হাতে নিয়ে মিছিল বের করে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে এগোতে শুরু করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ২০ থেকে ২২টি মশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মশালমিছিলে অংশ নেওয়া সবাই মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে টহল দিচ্ছে পুলিশ। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সে জন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এর ফাঁকে মহাসড়কে সন্ত্রাসী একটি গোষ্ঠী মশালমিছিল বের করেছে বলে শুনেছি। তারা মিছিল বের করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসায় মিছিলকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রোববার ভোর সাড়ে ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালপুর এলাকায় একাধিক গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে নয়টায় কালকিনি ও ডাসার থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

দুর্গম এলাকায় নিয়মিত অফিস করা সম্ভব না-স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ রানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: দুর্গম এড়িয়ায় নিয়মিত অফিস করা সম্ভব নয়। অতিতে কেউ নিয়মিত অফিস করেনি। সেটা আমার কাছেও ভিন্ন নিয়ম নয় বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের

দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার

শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত