ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অবরোধ চলে।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ  কর্মসূচি পালন শুরু করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় বক্তারা বলেন, কথায় কথায় বলে আমরা নাকি পরীক্ষা দিতে ভয় পাই। তারা কি জানে না দশম গ্রেডে  উপসহকারী পদের চাকুরি হয়। সেখানে কি আমরা পরীক্ষা দিয়ে চাকুরিতে যোগদান করি নি। সেখানে তিনটি ধাপে পরীক্ষা দিয়ে চাকুরি নিতে হয়।

এছাড়াও কিছু দিনে আগে পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা হয়েছে। সেখানে একটি পদের বিরুদ্ধে ৬ শত জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরা লড়াই করেছে। এগুলো কি তাদের চোখে পড়ে না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে লড়তে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংরাও পড়াশোনা করে তারা তাদের যোগ্যতা অর্থাৎ পরীক্ষা দিয়ে চাকুরী নিতে চায়।

টাঙ্গাইলের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এই অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল।এছাড়াও এই অবরোধ দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ চলে। তবে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, দেড় ঘন্টা ব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কে দু পাশেই প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। যানজটে যাত্রী এবং চালকরা ভোগান্তিতে পড়ে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক  ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি

এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে

কক্সবাজারে ঈদে পর্যটক আগ্রিম হোটেল বুকিংয়ে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক আগ্রিম হোটেল বুকিংয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শহরের পাঁচ শতাধিক আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে ঈদের

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের